কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়া হাফেজ বাড়ির পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শিশু দুটি চাচাতো ভাই-বোন।
শিশু সাদিয়া আক্তার শ্রীরামপুর গ্রামের আহসান উল্লাহর মেয়ে ও মোহাম্মদ আরিয়ান একই বাড়ির সালাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিশু সাদিয়া ও আরিয়ান বাড়ির আঙিনায় খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, “আমি আপনার মাধ্যমে জেনেছি, খোঁজ নিয়ে দেখছি।”