বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
৩০ বছর পর প্রাক্তন স্ত্রীর সঙ্গে জুটিতে প্রসেনজিৎ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:২৩ AM

টালিউডে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দর্শকদের জন্য আসছে নস্টালজিয়া ভরা চমক। প্রায় তিন দশক পর আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়। ‘প্রাক্তন’ সিনেমার সিক্যুয়ালে দেখা যাবে তাঁদের একসঙ্গে। ছবিটিতে থাকছেন টালিউডের আরেক জনপ্রিয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্তও—যা নতুন সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর সূত্রে জানা যায়, সম্প্রতি লেহরেঁ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি নিজেই নিশ্চিত করেন প্রসেনজিৎ। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়—প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে তিনি আগ্রহী কি না? উত্তরে প্রসেনজিৎ বলেন, “বিচ্ছেদের সময় আমার বয়স ছিল মাত্র ২০–২১। তখন হৃদয় ভেঙেছে তা নয়, বরং লজ্জায় ছিলামকে কী বলবে, কীভাবে মুখ দেখাবো! এখন আর তেমন কিছু নেই।”

তিনি আরও জানান, বিচ্ছেদের পরেও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তাই একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি সম্পূর্ণ প্রস্তুত। প্রসেনজিতের ভাষায়, “শিবু-নন্দিতা ‘প্রাক্তন ২’ করতে চান—আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে নিয়ে।”

টালিউডে প্রসেনজিৎ–ঋতুপর্ণা জুটিকে সবচেয়ে সফল অনস্ক্রিন জুটি হিসেবে ধরা হয়। তাঁদের বিচ্ছেদ ও দীর্ঘ ১৪ বছরের বিরতির পর শিবপ্রসাদ–নন্দিতা পরিচালিত ‘প্রাক্তন’ দর্শকপ্রিয়তায় ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই ধারাবাহিকতায় নির্মাতারা ৩০ বছর পর প্রসেনজিৎ ও দেবশ্রীকে আবারও একসঙ্গে পর্দায় আনতে প্রস্তুত।

প্রসেনজিৎ ও দেবশ্রীর ব্যক্তিগত জীবনের ইতিহাসও বেশ আলোচিত। ছোটবেলার বন্ধুত্ব থেকে হঠাৎই সম্পর্কের মোড় ঘুরে বিয়েতে গড়ায়, কিন্তু না বুঝেই বিয়ের পিঁড়িতে বসা ফলে তিন বছরের মাথায় আসে বিচ্ছেদ। ১৯৯৫ সালের সেই বিচ্ছেদের পর তাঁরা আর কোনো চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেননি। তাঁদের অভিনীত শেষ সিনেমা ছিল ‘উনিশে এপ্রিল’।

তিন দশক পর তাঁদের পুনর্মিলন কি টালিউডে নতুন ইতিহাস গড়বে? এখন শুধু অপেক্ষা ‘প্রাক্তন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণার।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বছর   প্রাক্তন   স্ত্রী   প্রসেনজিৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close