সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোর থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
প্রতিনিধি যশোর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) বেলায়েত হোসেন আকস্মিকভাবে যশোর কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি পরিদর্শনে আসেন। এর আগে যশোরের অভয়নগর ও বাঘারপাড়া থানা পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তিনি বুধবার থানা পরিদর্শন করেছেন। বিকেলে কোতোয়ালি থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন, পরিদর্শক (অপারেশনস) মমিনুল হকসহ পুলিশ কর্মকর্তারা।

বাঘারপাড়া থানার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত ডিআইজি বুধবার সকালের দিকে বাঘারপাড়া থানা পরিদর্শন করেছেন। তিনি এই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  যশোর থানা   অতিরিক্ত ডিআইজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close