সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আটোয়ারীতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডি‍‍`র কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল। এলজিইডি পঞ্চগড় এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বেটস জিআইএস এনালিস্ট মো. মাহফুজুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান বলেন, কোর রোড নেটওয়ার্ক সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। এটি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক  যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপর।  

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে মতামত প্রদান করেন।

 
স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  আটোয়ারী   এলজিইডি‍‍`র কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close