বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম

ক্রিকেটারদের উন্নয়ন ও এইচ গ্রুপ ক্রিকেট ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী জেলা স্টেডিয়াম ও বড় মাঠ পরিদর্শন করেছেন এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে স্টেডিয়ামের অবকাঠামো, মাঠের উপযোগিতা ও ক্রিকেট সুবিধাগুলো ঘুরে দেখেন তিনি। পরে নীলফামারী বড় মাঠে স্থানীয় ক্রিকেটার এবং আয়োজকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে ক্রিকেট উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সভায় বক্তারা জানান, জেলায় মাঠ সংকট তীব্র হওয়ায় একই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা পরিচালনা করতে গিয়ে নিয়মিতই সমস্যার সম্মুখীন হতে হয়। এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত এবং মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজনেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ সময় তারা জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, টেকসই পিচ, নিরাপদ প্র্যাক্টিস ভেন্যু, ড্রেসিং রুম, এবং প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহের দাবি জানায়।

এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর বলেন, মাঠ সংকট দূরীকরণে এইচ গ্রুপ পর্যায়ক্রমে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবে। একই মাঠকে সচল রেখে কিভাবে সব ধরনের খেলাধুলা শৃঙ্খলার সঙ্গে আয়োজন করা যায়, সে বিষয়েও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

পরিদর্শন শেষে নীলফামারীর ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন বিসিবি চেয়ারম্যান।

এ সময় বিসিবির ডাইরেক্টর হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া সংস্থার জেলা কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীডা সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আসিফ আকবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close