বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নরসিংদীতে মাদক কারবারি নারীসহ আটক ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৪৭ পিএম

নরসিংদী পৌর এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। তাদের কাছ থেকে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় দু’জন মাদক কারবারিকে শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা বহন করতে দেখে পুলিশ হাতেনাতে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, আটকরা পেশাদার মাদক কারবারি। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা দীর্ঘদিন ধরে ভিন্ন কৌশলে গাঁজা বহন করছিল। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   আটক ২   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close