সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা ট্রাক চালক বলে জানা যায়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ্য করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো.হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। এদের মধ্যে হাসান বগুড়ার সদরের মানিকচরের মিন্টু মিয়ার ছেলে, রাজিবন একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে, হানিফ একই জেলার শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে ও সোহেল একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে। 

জানা যায়, রাত রাত ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইটে ওই নারীকে ধরে নিয়ে আসেন তারা। পরে তারা জোরপূর্বক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরী তাদেরকে রাত ৩টার দিকে আটক করে। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ্য করে। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   সংঘবদ্ধ ধর্ষণ   আটক ৪  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close