প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম

প্রতীকী ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ শান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান ওই এলাকার সোহেল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে শিশুটি পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজার একপর্যায় পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।