বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নারীদের পিছনে রেখে অগ্রগতি সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীদের পিছনে রেখে সমাজে প্রকৃত অগ্রগতি অর্জন করা সম্ভব নয়। সামনে এগোতে হলে মা-বোনদের সঙ্গে নিয়ে এগোতে হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। 

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি আমাদের মা-বোন ও কন্যাদের কোরআনের আলোয় শিক্ষিত করতে পারি, তাদের হাফেজা, আলেমা, মুহাদ্দিসা কিংবা স্কলার হিসেবে গড়ে তুলতে পারি, তবে তারা সমাজ ও রাষ্ট্রের সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি, যেখানে ভেদাভেদ থাকবে না। আমাদের একে অপরের হাত ধরে এগোতে হবে। মানুষকে সম্মান দিতে শিখতে হবে; কারণ আমি যদি অন্যকে সম্মান না করি, তার কাছ থেকেও সম্মান আশা করা ঠিক নয়। অন্যকে আঘাত করলে তার প্রতিফলও আসতে বাধ্য।

তিনি বলেন, মতপার্থক্য যুগে যুগে ছিল এবং থাকবে। তবে বিভেদের জায়গায় গিয়ে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, আর সেই বন্ধন হলো কালেমা তাইয়েবা। তিনি বলেন, এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য হাতে হাত ধরার সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হতে পারে।

অনুষ্ঠানে ১৬৭ জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম উপদেষ্টা। এর আগে মাদরাসার শিক্ষার্থীরা ইসলামী গান, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close