সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ গেল নারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহাসড়ক পার হতে গিয়ে গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে (৩০) এক নারী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসনে মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী ‘সাদুরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ত্যাগ করে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।”

তিনি আরো বলেন, “নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পলাতক বাসটিকেও শনাক্তের চেষ্টা চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ময়মনসিংহ   মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close