প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যে ভ্রমণ বা সেখানে যাওয়ার পরিকল্পনা থাকা বাংলাদেশিদের প্রতি কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এই সতর্কবার্তা জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনও ঝুঁকি নেবেন না।
ব্রিটিশ হাইকমিশন আগেই স্পষ্ট করেছে—যুক্তরাজ্যের কোনও ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই শতভাগ নিশ্চিত নয়। তাই ভিসা ‘গ্যারান্টি’ দেওয়ার দাবি করে ফোন, ই-মেইল বা টেক্সট বার্তায় যারা যোগাযোগ করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দেওয়ার কথা বলে, তবে সেটি যে সম্পূর্ণ প্রতারণা—তা নিশ্চিত।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ