বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

ত্রিশ বছরের ক্যারিয়ারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান প্রথমবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। অভিনয় জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও চলচ্চিত্রে এতদিন তাকে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।

অভিনেত্রী জানান, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। 

তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি।

রিচি সোলায়মান বলেন, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’

পরিচালক রাজীব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে।

চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সব সময়ই আমার ইচ্ছে ছিল।’

সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের কথা জানান এই অভিনেত্রী। 



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  রিচি সোলায়মান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close