সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
লাকসামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম

লাকসামে অটোরিকশার ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে লাকসাম-মনোহরগঞ্জ সিএনজি স্ট‍্যান্ড ও দৌলতগঞ্জ পুরাতন বাস স্ট‍্যান্ডের সাহাপাড়া মোডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক শাহাদাৎ হোসেন স্বাধীন (২২) লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে এবং আহত মোটরসাইকেল অপর আরোহী একই গ্রামের ফারুক হোসেন (৩৪)। সে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছে বলে নিশ্চিত করে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক লাকসাম-মনোহরগঞ্জ সিএনজি স্ট‍্যান্ড থেকে দৌলতগঞ্জ বাজারে দিকে যাচ্ছিলেন। দৌলতগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে অদুরে সাহাপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে পিছন দিক থেকে আসা বিআরটিসি'র সারভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আহোরী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে শাহাদাৎ হোসেন স্বাধীন নামে একজন হাসপাতালেই মারা যায়। অপর আহত ফারুক হোসেনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   ট্রাকচাপা   মোটরসাইকেল   আরোহী   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close