শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মালিবাগে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

রাজধানীর মালিবাগ রেলগেট বাজারসংলগ্ন একটি বাসার নিচতলার কক্ষ থেকে মমতাজ বেগম (৫৩) নামের এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মমতাজ বেগম লালমনিরহাট সদরের সাতপাটকি মহেন্দ্র নগর গ্রামের মৃত জুবেদ আলীর মেয়ে। তিনি মালিবাগ রেলগেট বাজার এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুর রহমান জানান, খবর পেয়ে মালিবাগ বাজার রেলগেট-সংলগ্ন ৪২৫/এ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রতিবেশী রুবিনা আক্তার ও কুলসুমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত দুই-তিন দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মমতাজ বেগম বিছানায় ছিলেন। পরে দীর্ঘসময় সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

এসআই মমিনুর বলেন, গৃহপরিচারিকার মৃত্যুটি তাদের কাছে আপাতত রহস্যজনক মনে হচ্ছে। এটি বিষক্রিয়া, যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনা কি না—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  মালিবাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close