বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি ও নেদারল্যান্ডস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ইউরোপের আরও দুটি দল। সোমবার (১৭ নভেম্বর) রাতে জার্মানি স্লোভাকিয়াকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে নেদারল্যান্ডসও লিথুনিয়াকে সহজে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

জার্মানি ৬-০ স্লোভাকিয়া
গ্রুপ 'এ'-এর ম্যাচে স্লোভাকিয়াকে আতিথ্য দিয়েছিল জার্মানি। লাইপজিগে স্লোভাকিয়াকে কোনোপ্রকার পাত্তাই দেয়নি তারা। প্রথম হাফে চারটি গোলের পর দ্বিতীয় হাফেও দুইবার বল জালে জড়ায় জার্মানরা।

ম্যাচের ১৮তম মিনিটে কিমিচের ক্রস থেকে হেডে গোল করেন ওল্টেমাডে। ২৯ মিনিটে জিন্যাব্রি এবং ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন লিরয় সানে। ম্যাচের ৬৪ মিনিটে কিমিচের বদলি হিসেবে নামেন বাকু। তার তিন মিনিট পরই জালের দেখা পান এই ডিফেন্ডার। চার বছর পর জাতীয় দলের জয়ে গোল করলেন বাকু। আর ৭৯তম মিনিটে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন ১৯ বছর বয়সি তারকা আসান ওউয়েদ্রাগো।

এবারের বাছাইয়ে নিজেদের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে স্লোভাকিয়া হারলেও এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে তাদের সামনে। গ্রুপ রানার্স আপ হওয়ায় প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে তারা।

নেদারল্যান্ডস ৪-০ লিথুনিয়া

গ্রুপ ‘জি’-এর ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে নেদারল্যান্ডস। এই জয়ের ফলে তারা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। ডাচদের হয়ে গোল করেছেন রেইন্ডার্স, গাকপো, সিমন্স ও মালান।

লিথুনিয়ার জালে মোট চারটি গোল করেছে নেদারল্যান্ডস।

একই গ্রুপে পোল্যান্ড মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   বিশ্বকাপ   জার্মানি   নেদারল্যান্ডস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close