বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
টিএসসিতে ভূরিভোজ, বিকাশ ও নগদে টাকা চাইলেন আব্দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৫১ AM

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে টিএসসিতে ভূরিভোজের জন্য বিকাশ ও নগদে টাকা চাইলেন ডাকসুর পরাজিত ভিপি পদপ্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান জাতীয় ছাত্র শক্তি) সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টায় ডিইউ মিডিয়া আপডেট নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে বার্তা দেন তিনি।

বার্তায় সব ছাত্র সংগঠনকে (ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্রসংগঠন) ‘দুর্দিনের সঙ্গী’ অভিহিত করে তাদের সঙ্গে নিয়ে একত্রে এই আয়োজন করার কথা উল্লেখ করেন আব্দুল কাদের।

বার্তায় তিনি আরও বলেন, ‘জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সবাই সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি।’

অনেকেই ইতোমধ্যে এই আয়োজনে আর্থিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে আরও যারা কন্ট্রিবিউট করতে চান তারা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে সহায়তা করতে পারেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে গণমাধ্যমকে আব্দুল কাদের বলেন, বিকাশে-নগদে টাকা চাওয়ার ঘটনা সত্য। এই আয়োজনে অনেকে আর্থিক সহয়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   বিকাশ ও নগদে   আব্দুল কাদের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close