প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:১২ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিক্ষোভটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনী পরে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায় বিক্ষোভকারীরা একটি পিকআপে যাচ্ছিল। হঠাৎ তারা পিকআপ থেকে নেমে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে, ১-২ মিনিট স্লোগান দেয় এবং পালিয়ে যায়। এ বিষয়ে এখনো খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ