বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৫০ AM
পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির পরিত্যক্ত গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময়ে কয়েকজন দুর্বৃত্ত শাখার সামনে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। শাখার ভেতরে থাকা কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নেভান।

ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘রাতে অফিসে ছিলেন আমরা। হঠাৎ সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ তিনি আরও জানান, এ ঘটনায় তিনি সদর থানায় অভিযোগ জানাতে গেছেন।

পটুয়াখালী ট্র্যাফিক বিভাগের সার্জেন্ট তাপস বলেন, ‘ঘটনার কিছুক্ষণ আগেও আমরা টহল দিচ্ছিলাম। অন্য শাখার দিকে যাওয়ার পথে আগুন লাগানোর চেষ্টার বিষয়টি নজরে আসে। আমরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   গ্রামীণ ব্যাংক   আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close