বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
শান্তির বার্তা তুলে ধরে অবস্থান নিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো নাশকতামূলক পদক্ষেপ নিতে না পারে—এ লক্ষ্যেই রাজধানীর উত্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শান্তির বার্তা সম্বলিত সাদা পতাকা নিয়ে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত our protest for peace today-for your peace tomorrow স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিমানবন্দর, মেট্রোরেলসহ রাজধানীর এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিচ্ছে তারা।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ‍্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তরার ২১টি পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে মাঠে রয়েছে। শান্তি প্রতিষ্ঠায় আমাদের এই অবস্থান। আওয়ামী লীগকে কোনো ছাড় নয়। 

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে তার সমর্থকদের কিছু অপতৎপরতা দেখা যাচ্ছে। এসব ঠেকাতে আমরা রাজপথে রয়েছি। আমরা শান্তির পক্ষে, তাই উত্তরা এলাকায় কোনো ধরনের নাশকতা হতে দেব না।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি জানান, সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতির প্রতিবাদে এবং শান্তির বার্তা ছড়িয়ে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শান্তির বার্তা   যুবদল   স্বেচ্ছাসেবক দল   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close