বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে টিসিবির পণ্যের প্যাকেট উধাও
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার নিজামপুর বাজারে খোলা ট্রাকে টিসিবির পণ্য নয় ছয় করে মেসার্স একরাম স্টোর নামের একটি প্রতিষ্ঠান।  

রবিবার (১৬ নভেম্বর) সকালে নিজামপুর বাজারে খোলা ট্রাকে বিক্রয় শুরু করা হয়। বিক্রয় শুরুর পূর্বে ওয়াহেদপুর ইউনিয়নের (জন্মনিবন্ধন ) ট্যাগ অফিসার ও মৎস বীজ উৎপাদন খামারের খামার ব্যাবস্থাপক মোস্তাকিম বিল্লাহ মেসার্স একরাম স্টোর এর মালিক একরামুল হককে কত প্যাকেট পণ্য রয়েছে বলে জিজ্ঞেস করলে সে জানায় ৫০০ টি প্যাকেট রয়েছে। প্রতিটি প্যাকেটে ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল। এ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ করে।

অভিযুক্ত মেসার্স একরাম স্টোর এর মালিক একরামুল হক বলেন, পণ্য লেবার তুলছে সেটা আমি জানিনা। তবে ১০৩ টি প্যাকেট কিভাবে কম হয় জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

পণ্য বিতরণে দায়িত্বে থাকা ওয়াহেদপুর ইউনিয়নের (জন্মনিবন্ধন ) ট্যাগ অফিসার ও মৎস বীজ উৎপাদন খামারের খামার ব্যাবস্থাপক মোস্তাকিম বিল্লাহ জানান, আমি ডিলারকে কয়টি প্যকেট নিয়ে আসছে জিজ্ঞেস করলে সে জানায় ৫০০ টি প্যাকেট নিয়ে আসে কিন্তু পণ্য বিতরণ করতে গেলে দেখি ৩৯৭ টি প্যাকেট রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম-পরিচালক (অফিস প্রধান) মো. শফিকুল ইসলাম বলেন, ট্যাগ অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বিরুদ্ধে  লিখিত অভিযোগ জানালে তার ব্যবস্থা নেয়া হবে। 


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   টিসিবি   পণ্য   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close