সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা যশোরের বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন। 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে নিজ নিজ কর্মস্থলে এই কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত যেসব প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্য, তাঁদের পদোন্নতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য ডিপিসি সভা সম্পন্ন করলেও সরকারি আদেশ জারি হওয়ার আগমুহূর্তে প্রক্রিয়া আটকে যাচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এর ফলে ১২ বছর ধরে প্রায় ২ হাজার ৫০০ প্রভাষক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। 

তারা দাবি করছেন, সরকার চাইলে এই ব্যাচগুলোর সব পদোন্নতি দ্রুতই দেওয়া সম্ভব। 

দাবি আদায়ে আজ থেকে দেশের সব সরকারি কলেজে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন তাঁরা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close