বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যশোরে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে শ্রমিক দলের স্মারকলিপি
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম

আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। 

আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফর। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শ্রমিকদের স্থায়ী নিয়োগ, ন্যায্য অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন করে। তাই এ প্রক্রিয়া বাতিল করে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হাফিজুর রহমান, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিকুকর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার দ্রুত আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল করে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  আউটসোর্সিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close