প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ৭:৫৫ PM

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) আয়োজিত অন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ ফুটবল টুর্নামেনন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মাননীয় উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
টুর্নামেন্টে ফার্মেসি বিভাগ থেকে মোট পাঁচটি টিম অংশগ্রহণ করছে। পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন, ফার্মেসি বিভাগের সকল সম্মানিত শিক্ষক-সহ ফার্মেসি ক্লাবের সদস্যবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ