সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ইউআইটিএসএ অন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) আয়োজিত অন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ ফুটবল টুর্নামেনন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

টুর্নামেন্টে ফার্মেসি বিভাগ থেকে মোট পাঁচটি টিম অংশ নিয়েছে। পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় লীগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন, ফার্মেসি বিভাগের সব শিক্ষকসহ ফার্মেসি ক্লাবের সদস্যরা।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  ইউআইটিএস   অন্ত:বিভাগ    ফুটবল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close