বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নোয়াখালী বিভাগের দাবিতে স্বেচ্ছাসেবীদের বিশাল সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম

নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ই নভেম্বর) দুপুরে নোয়াখালীর বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবীরা ব্যানার–ফেস্টুন ও শ্লোগান নিয়ে শহরের শহীদ মাঠে জড়ো হন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত নোয়াখালীর উন্নয়ন ত্বরান্বিত করতে আলাদা প্রশাসনিক বিভাগ গঠন ছাড়া বিকল্প নেই। তারা দাবি করেন, আলাদা বিভাগ হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং প্রশাসনিক সেবাগুলো আরও গতিশীল হবে।

সভায় বক্তারা নোয়াখালীর জনমানুষের আন্দোলনকে আরও বেগবান করতে মাঠে–ময়দানে সংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি–পেশার কয়েক হাজার মানুষ অংশ নিয়ে বিভাগ দাবি বাস্তবায়নের পক্ষে সমর্থন জানান। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সভায় উপস্থিত ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর এফ আই পাবেল, সাংবাদিক সাইফুর রহমান রাসেলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী বিভাগ   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close