সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
বাহারের মেয়ে সুচির টাকায় মিছিল করতে এসে আটক ৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন। এদের টাকা দিয়েছেন সাবেক এমপি বাহারের মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সুচি।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা, আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সুচির দেওয়া টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ নগরীর টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন আটক করা হয়। এছাড়াও কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে ।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে মিছিল করার সময় আটক করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, গতরাত ও আজ ভোরে নাশকতা করার সময় ৪৪ জনকে আটক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বাহার   মেয়ে   সুচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close