বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
এক প্রাথমিক বিদ‍‍্যালয়ে ৩ মাসে ৫ বার চুরি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২০ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ১:৪৮ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ভ্যান্টিলেটর ভেঙে সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ৩ মাসে ৫ বার চুরির ঘটনা ঘটলো। 

গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে পৌর এলাকার দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের ৪টি ফ‍্যান নিয়ে যায়। 

বিদ্যালয়ের শিক্ষক মো. শেকের মিয়া বলেন, “সকালে বিদ্যালয়ে এসে দেখি ভ‍্যান্টিলেটরের সামান্য অংশ ভাঙা। ভিতরের চতুর্থ শ্রেণির একটি কক্ষের চারটি সিলিং ফ্যান নেই। ভ্যান্টিলেটরের সামান্য অংশ ভেঙে কীভাবে চুরির ঘটনা ঘটলো সেটা বুঝতে পারলাম না।”

তিনি জানান, “গত ৩ মাসে বিদ্যালয়ে ৫ বার চুরি হলো। এর আগে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। এসব বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়টিও থানায় জানানো হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   প্রাথমিক   বিদ‍‍্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close