সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
আরব আমিরাত ঘোষণা করলো রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ, শুক্রবার হতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে বলেও উল্লেখ করেছেন আল জারওয়ান।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং এটি ৩০ দিন পূর্ণ হতে পারে। এর ভিত্তিতে শাওয়াল মাসের প্রথম দিন ও ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আরব আমিরাত   ঘোষণা   রমজান   ঈদুল ফিতর   সম্ভাব্য তারিখ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close