বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
সেনেগালকে হারিয়ে প্রতিশোধ নিলো ব্রাজিল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগেরদিন আর্জেন্টিনা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছিল। এবার তাদের প্রতিবেশী ব্রাজিলও একই ব্যবধানে সেনেগালকে পরাজিত করেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমবার আফ্রিকান কোনো দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল।

আড়াই বছর আগে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ৪-২ গোলের পরাজয় গিলতে হয়েছিল ব্রাজিলকে।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) সেই হার–এর প্রতিশোধ নিল সেলেসাওরা।

সেনেগালের বিপক্ষে তিন ম্যাচে এটি ভিনিসিউস জুনিয়রের প্রথম জয়। এর আগে ২০১৯ সালে দুদল ১-১ ব্যবধানে ড্র করেছিল, আর ২০২২ সালে ব্রাজিল হেরেছিল ৪-২ গোলে।

জাপানের বিপক্ষে আগের ম্যাচে ২-০ লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারে ব্রাজিল।
তাই এদিন প্রথমার্ধে জোড়া গোল পেলেও শঙ্কা থেকেই গিয়েছিল। দ্বিতীয়ার্ধে সাদিও মানেরা একাধিক সুযোগ পান। তবু আর কোনো দুর্ঘটনা ঘটতে দেয়নি ব্রাজিলের রক্ষণভাগ।

প্রথম থেকেই দাপট দেখায় ব্রাজিল।
ভিনিসিউস, রদ্রিগো ও কুনিয়ার একের পর এক আক্রমণেও গোল পাচ্ছিল না সেলেসাওরা। ছয় গজ দূর থেকে কুনিয়ার একটি হেড বারে লেগে ফিরে আসে। অবশেষে ২৮তম মিনিটে ভাঙে গোলশূন্যতা। ক্যাসেমিরোর পাস ডিফেন্ডারের গায়ে লেগে এস্তেভাওয়ের সামনে পড়ে। তরুণ উইঙ্গারের জোরালো শটে কোনো সুযোগ ছিল না এদুয়ার্দ মেন্ডির।

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। রদ্রিগোর ফ্রি-কিক থেকে ছয় গজ দূরে বল পেয়ে নিখুঁত কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল সেনেগাল। যোগ করা সময়ে এদেরসনের দুর্দান্ত সেভে অক্ষত থাকে ব্রাজিলের জাল।

বিরতির পর ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে সেনেগাল। ৫০তম মিনিটে এদেরসনের ভুলে প্রায় গোল হজম করতে বসেছিল ব্রাজিল। ইলিম্যান এনদিয়ায়ের শট পোস্টে লাগে। পাঁচ মিনিট পর একই ভুল করেন মেন্ডি, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রিগো। এরপর আরও কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেন দুই দলের খেলোয়াড়রা।

৭০তম মিনিটে লিড বাড়ানোর সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। ভিনির পাস থেকে এস্তেভাওয়ের সামনে বল পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন জ্যাকবস। শেষদিকে পাকেতা, লুইজ হেনরিক ও বুনোকে নামালোও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে ব্রাজিলের কোচিং স্টাফ। আগামী ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সেনেগাল   ব্রাজিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close