বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম
বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় শহীদুল্লাহ হাউজ ও শেরে বাংলা হাউজ। ‘দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ’ শীর্ষক বিষয়ে দুই দলের শিক্ষার্থীরা তুলে ধরেন নিজেদের যুক্তি-প্রতিযুক্তি। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউজ।

আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ, সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার এবং ডিবিসি নিউজ বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহন আখন্দ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক আতাউর রহমান, মাহাবুব হাসান সোহাগ, মাহবুবে সোবহানী বাপ্পী ও শামীমা আফরোজ উপস্থিত ছিলেন।

বিচারকমণ্ডলী বলেন, শিক্ষার্থীদের যুক্তি নির্মাণ, তথ্য ব্যবহারের দক্ষতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। বিতর্কের মতো আয়োজন শুধু প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের ভাবনার দিগন্ত বড় করে, আত্মবিশ্বাস তৈরি করে এবং যৌক্তিক চিন্তা গঠনে বড় ভূমিকা রাখে। নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বিস্তৃত হবে।

শেষে সভাপতি ও বিচারকমণ্ডলীরা চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ এবং রানার্সআপ শেরে বাংলা হাউজের বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  বগুড়া   

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close