প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি
ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশি আরব আমিরাতের বিপক্ষে ৩২ বলে শতক করে আলোচনায় রয়েছেন। ১৪ বছর ২৩২ দিন বয়সে ভারতের ‘এ’ দলের হয়ে তিনি ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ১১ চার ও ১৫ ছক্কা ছিল। এই ইনিংসটি ভারতের ছেলেদের টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতক হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া, সূর্যবংশি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম-এর পুরনো রেকর্ডও ভেঙেছেন। ২০০৫ সালে মুশফিক ১৬ বছর ১৭১ দিনে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন। ২০ বছর পর এই রেকর্ডের মালিক হয়েছেন সূর্যবংশি।
ম্যাচে ভারতের ‘এ’ দল ৪ উইকেটে ২৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। সূর্যবংশির ১৪৪ রানের পরে অধিনায়ক জিতেশ শর্মা ৩২ বলে অপরাজিত ৮৩ রানের ঝড় তোলেন। লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে যায়। ভারতের বাঁ-হাতি পেসার গুরজপনিত সিং ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন।