বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
গজারিয়ায় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা ও অসচ্ছল শতাধিক পরিবারে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গুচ্ছ গ্রামে আয়োজিত উঠান বৈঠক শেষে ওই পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে কাপড় কাঁচার সাবান, হ্যান্ড ওয়াস, এক কেজি পরিমাপের হুইল পাউডার, ট্রয়লেটিজ, গাঁয়ে মাখার সাবান, স্যাভলনের বোতল, মশা মারার কয়েলের প্যাকেট, ভিমবারসহ অন্যান্য সামগ্রী উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এদিকে একইদিন বিকাল সাড়ে ৩টায় বাউশিয়া বাসস্ট্যান্ডে শতাধিক অসচ্ছল পরিবারে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উঠান বৈঠক সূত্রে জানা যায়, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত প্রচার পত্র (লিফলেট) বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -৩ আসনে দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন উঠান বৈঠকে উপস্থিত জনগণের কাছে ধানের শীষ প্রতীকের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন। 

তিনি বলেন, “দল যদি আমাকে মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেয়, আমি নির্বাচিত হয়ে আপনাদের সেবক হিসাবে ইনসাফের সহিত খেদমত করবো।”

এছাড়া এর আগে গত শুক্রবার রাতে কামরুজ্জামান রতনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অসচ্ছল ও ভাসমান দুস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) ও স্থানীয় মোটরযান শ্রমিকদের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছিল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   শীতবস্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close