বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘মানুষের কল্যাণে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন’
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:১১ পিএম

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, দেশের কৃষি খাত ও খামার কেন্দ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। যার ফলস্বরূপ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা, ফলদ ও ঔষধি গাছ বিতরণ ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “জিয়াউর রহমান নিজের জন্য কিছুই করেননি। তিনি সব সময় দেশের কৃষি ও উন্নয়ন নিয়ে ভেবেছেন। একজন কৃষি প্রিয় মানুষ ছিলেন। সারাক্ষণ দেশের মানুষের কথা চিন্তা করতেন। মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনা করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। জিয়াউর রহমান শুধু বিএনপির না, তিনি সমগ্র বাংলাদেশের।”

তিনি আরো বলেন, “আজকের জিডিপি ও প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু জিয়াউর রহমানের। তাই জিয়াউর রহমান ফাউন্ডেশনও জিয়াউর রহমানের দেশপ্রেম ও দেশের উন্নয়নের আদর্শকে ধারণ করে দেশব্যাপী কাজ করছে।”


এ সময় খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও ঔষধি গাছ বিতরণ অনুষ্ঠানে ১ হাজার ফলদ ও ঔষধি গাছ বিতরণ, ৫০০ প্রাণীকে টিকা প্রদান, ১০ হাজার তেলাপিয়া মাছের পোনা অবমুক্তকরণ ও ৩০০ খামারিদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও ঔষধি গাছ বিতরণ অনুষ্ঠানে কৃষিবিদ ডা. বয়জার রহমান ও কৃষিবিদ ডা. আব্দুর রহমান নুরীর যৌথ সঞ্চালনায়, কৃষিবিদ ডা. মো. রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ডালী, জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের মনিটর প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।

আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান প্রমুখ। 

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মানুষ   জিয়াউর রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close