সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়িয়েছেন।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবারে’র একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামীর কণ্ঠ ভেসে আসত। তার সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তার কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।

এদিন প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় গুণী এই শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। 

এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে থাকার সহমর্মিতার বার্তা আফরোজা নিজামীর প্রতি পৌঁছে দেন এবং তার পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবারে’র অন্যান্য নেতাকর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বেতার   শিল্পী   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close