বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও দাম চড়া
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৪:৩০ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। সন্ধ্যা থেকেই শীত অনুভূত হচ্ছে।  কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ ঘাট। মাঠজুড়ে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, সিম, করলা, টমেটোসহ নানান জাতের শীতের সবজি। এরইমধ্যে বাজারে শীতকালীন সবজি সরবরাহ তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ বাড়লেও বেশীভাগ সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। একই সঙ্গে গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সড়ক বাজার এলাকায় সবজি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি প্রতি কেজি শিম ১৩০- ১৪০, টমেটো ১২০- ১৩০, গাজর ১৩০- ১৪০, মুলা ৫৫-৬০, মুখি ৪০-৫০, করলা ৮০-৯০, কাঁচা মরিচ ১৮০-২০০, শসা ৫০-৫৫, পেঁপে ৩০-৩৫, ধনিয়া পাতা ১৯০-২০০, চিচিঙ্গা ৫০-৫৫, বরবটি ৫০-৬০, ফুলকপি, বাঁধাকপি প্রতি পিচ ৬০ -৭০, লাউ ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি হালি লেবু ২০ থেকে ৩০ টাকা, কাঁচকলা ৪০-৫০ হালি, প্রতিপিচ চাল কুমড়া ৬০ টাকা টাকা বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা মো. নাজির হোসেন বলেন, “বাজারে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেলেও দাম রয়েছে সেই অনুযায়ী কিছুটা বেশী। কয়েক দিন সবজির সরবরাহ বেড়ে দাম কমায় অনেকটাই খুশি হয়ে ছিলাম। তবে গত তিন দিন ধরে সরবরাহের পাশাপাশি দামও বাড়ছে। এ অবস্থার ফলে আমাদের মতো নিম্ন ও মধ্যম আয়ের লোকজনদের অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে।”

মো. বাছির মিয়া বলেন, “কয়েক দিন ধরে বাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেতে শুরু করে। এখন এখন দেখছি পর্যাপ্ত সরবরাহ আছে বাজারে কিন্তু দাম কমছে না। এখন সবজির ভরা মৌসুম হওয়ায় দাম না কমায় পছন্দের সবজি পরিমাণ মতো কেনা যাচ্ছে না।”
 
গৃহিণী আলেয়া বেগম বলেন, “বাজারে শীতের প্রচুর সবজি উঠেছে। তবে দাম যেন কমছে না। দাম বৃদ্ধি পেলে আমাদের মতো সাধারণ লোকদের  সবজি খাওয়া খুবই কষ্টকর হয়ে যায়।”

অটোরিকশা চালক আলম বলেন, “সবজির দাম বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও চাহিদানুযায়ী সবজি ক্রয় করতে পারছি না। স্বল্প ক্রয় করে খেতে হচ্ছে।”

পৌর শহরের সড়ক বাজার সবজি ব্যবসায়ী রমজান মিয়া বলেন, “শীতের আমেজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত কয়েক দিনের তুলনায় বাজারে শীতের সবজি সরবরাহ অনেক বেড়েছে। আশা করছি সরবরাহ আরও বেড়ে যাবে। দাম ও অনেক কমে আসবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শীত   সবজি   সরবরাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close