বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ২
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাওছার (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীগামী একদল মোটরসাইকেল আরোহী নয়দুয়ারি এলাকায় পৌঁছালে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল (ফেনী-ল ১১-২৫৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দিলে চারজন আহত হয়।

আহত মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫)–কে প্রথমে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। অপর দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   মোটরসাইকেল   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close