সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বাঁশখালীতে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে গণঅধিকার পরিষদের ২১ দফার ঘোষণাপত্র কর্মসূচী বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাঁশখালী পৌরসভার জলদি ও মিয়ার বাজার এলাকার বিভিন্ন দোকানপাঠ, ভ্যানচালক, ব্যবসায়ী, পথচারী, অটোচালক ও বিভিন্ন পেশার মানুষের মাঝে গণঅধিকার পরিষদের পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি।

অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, '২৪ এর গণঅভ্যুত্থানের নায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দক্ষ নেতৃত্ব ও কঠিন মনোবলে গড়া গণ অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম। আমরা লিফলেট বিতরণ কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।'

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. সেলিম, গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক নবাব আলী, সিনিয়র সহ-সভাপতি আনছার উদ্দিন, গণঅধিকার পরিষদ বাঁশখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আযাদ, সিনিয়র সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, কর্ণফুলী থানা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন শাকিল, গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার প্রচার সম্পাদক মিজান উদ্দিনসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   গণঅধিকার পরিষদ   লিফলেট বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close