সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:২১ পিএম

আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে লাঞ্চের পরই আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিয়ে ম্যাচের ইতি টানেন টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচে দাপট দেখান। অভিষিক্ত হাসান মুরাদের চার উইকেটের পাশাপাশি তিনটি উইকেট নেন তাইজুল ইসলামও। বাকি দুই উইকেট শিকার করেন নাহিদ রানা।

চতুর্থ দিনের শুরুতে আয়ারল্যান্ড ৫ উইকেটে ৮৫ রান নিয়ে লড়াই শুরু করেছিল। অ্যান্ডি ম্যাকব্রেইন এবং ম্যাথিউ হামফ্রিস বড় জুটি গড়তে পারেননি। হামফ্রিসকে ফেরান তাইজুল।

এরপর বলবার্নিকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন ম্যাকব্রেইন। ৩৮ রান করে বলবার্নি মুরাদের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৫২ রান করে নাহিদ রানার শিকার হন ম্যাকব্রেইন।  শেষ দিকে জর্ডান নিল এবং ব্যারি ম্যাকার্থি ৫৪ রানের জুটি গড়লেও হাসান মুরাদ ও তাইজুল ইসলাম শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে অলআউট করেন।

এই জয়ে সিরিজে নাজমুল শান্তরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকায়।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আয়ারল্যান্ড   হারাল   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close