বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
হাসিনা টাকার বস্তা নিয়ে আত্মীয়দের আগেই দেশে বাইরে পাঠিয়েছে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:১৬ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ২:২০ PM

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাবশালীদের মাধ্যমে দুর্নীতি, দুঃশাসন ও অর্থপাচার হয়েছে। তার দাবি, শেখ হাসিনা দেশে থাকলেও ঘনিষ্ঠ ব্যক্তিদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

এ্যানি বলেন, “আগে হাসিনা বলেছে পালায় না, পরে পালিয়ে গেছে। আওয়ামী লীগের সবাই পালায়নি, তবে আত্মীয়-স্বজনদের আগেই নিরাপদে পাঠিয়ে দিয়েছে। তাদের টাকার বস্তা নিয়ে ভাগিয়ে দিয়েছে।”

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা সরকারের সময়ে দুর্নীতি, দুঃশাসন, রাজনৈতিক নির্যাতন, গুম-খুন ও অর্থপাচার হয়েছে, যার দায়ে তিনি “গণশত্রুতে পরিণত হয়েছেন”।

১৭ নভেম্বর ঘোষিত লকডাউন প্রসঙ্গে এ্যানির মন্তব্য, “হাসিনার বিচারের রায় ঘোষণার আগে লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু তাদের কর্মসূচিতে জনসম্পৃক্ততা নেই। এআই দিয়ে ভুয়া মিছিল দেখানো হচ্ছে।”

তার অভিযোগ, কিছু স্থানে চোরাগোপ্তা হামলা হলেও সাধারণ জনগণ এতে অংশ নিচ্ছে না।

হামলা-ভাঙচুর প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, এক সময় হাসিনা বলেছিল, যারা গাড়িতে বাসে আগুন দিবে তাদেরকে ধরে ধরে ওই আগুনে ফেলে দেবে। এখন কি করা দরকার- উত্তরে নারীরা বলে উঠেছেন- ‘তাকে (হাসিনা) এনে আগুনে ফেলে দিতে’। এসব হাসিনার অপকর্ম। এই হল বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এগুলো থাকবে। যুদ্ধ মোকাবেলা করতে করতে বাংলাদেশ চলছে।’’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  হাসিনা   টাকা   এ্যানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close