বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৪০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।

বিএনপি

বিকেল ৩টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি হাই স্কুল মাঠে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
 
সেনাপ্রধান

বেলা পৌন ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
 
ছাত্রদল

বাদ জুমা মেরাদিয়া সমাজের দারুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাত্রদের একবেলা আহারের আয়োজন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক এবং পদপ্রত্যাশী নেতারা। এতে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বুয়েট ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে ইনোভার্স বাংলাদেশ। আজ মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
 
শিক্ষক কর্মচারী ঐক্যজোট

সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারসহ ১০ জন শিক্ষক নেতাদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
 
সিপিবি

দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।



স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close