প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মোংলায়' বেগম খালেদা জিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী। জুলফিকার আলী তার নিজ ক্রয়কৃত ৬ একর জমির উপর এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, এ অঞ্চলে কারিগরি শিক্ষার ব্যবস্থা নেই। তাই এখানকার শিক্ষার্থীরা এ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া দুর্গম ও অবহেলিত এ এলাকার সন্তানের অভাবের তাড়নায় লেখাপড়ার সুযোগ পাননা। তাই তাদের কথা চিন্তা করে সুন্দরবন ঘেষা পশুর নদীর পাড়ে মনোরম পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তিনি আপসহীন দেশনেত্রী, তার সাথে কারো কোনো তুলনা হয় না। আমি তার দলেরই একজন এবং তার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, অনেক পরিবার আছে তারা তাদের বৃদ্ধ-বৃদ্ধা মা-বাবার খোঁজ রাখেন না। আমি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি। দেখিছি তারা নিরুপায়, তাই তাদের আশ্রয়ের জন্য আমি এখানে বৃদ্ধাশ্রমও রেখেছি। আমার একার পক্ষে এতো বড় একটা প্রকল্প বাস্তবায়ন কঠিন। তাই আগামীতে সরকার সহায়তা করলে এ প্রকল্প শতভাগ বাস্তবায়ন সহায়ক হবে।
উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তালেব হাওলাদার ও সাবেক যুগ্ম আহবায়ক রুস্তম শেখ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পৌর মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাম ব্যাপারী, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও চিলা ইউনিয়নের গ্রামবাসীরা।
স্বদেশ প্রতিদিন/ এমএস