বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে কেন্দ্রীয় ছাত্রলীগ ও আ’লীগের নেতা আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম

যশোরে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন এবং যশোর সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তিতাস উদ্দিনকে আটক করে। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে। 

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, কোতোয়ালি থানা পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে গাজীপুর থেকে সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত মনসুর আলী মোল্লার ছেলে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, তার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

দুজনকেই তাদের রাজনৈতিক কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close