সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:০২ পিএম

রাজধানীতে বাসে আগুন, অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণ এবং ‘লাশের রাজনীতি’ কারা চালাচ্ছে তা নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বুধবার (১২ নভেম্বর) তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে পোস্টে লিখেছেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এবং সত্যি কথা বললে যদি গালি খেতে হয়, তাহলে তা মানতে হবে কি?”

সোহেল তাজ উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে হত্যাকাণ্ড, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস, জনগণের ভোটাধিকার হরণ এবং দেশের স্বার্থ বিসর্জনের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার পাশাপাশি ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “যদি এসবের বিরুদ্ধে প্রতিবাদ ও সত্য বলা হয় এবং গালি খেতে হয়, তাহলে লজ্জাটা আসলে কার?”

তিনি আরও বলেন, “সবাই একটু সময় করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দু’টি পড়লেই বুঝতে পারবেন বাসে আগুন, অগ্নিসন্ত্রাস, ককটেল এবং লাশের রাজনীতি কার প্রিয়।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  অগ্নি   ককটেল   সন্ত্রাস   সোহেলতাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close