প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:২২ AM

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “হাসিনাকে আমরা একবার লাল কার্ড দেখিয়েছি। যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে ঢাকা কলেজের সামনে থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাইয়ের রক্ত যারা ধারণ করতে পারবে, কেবল তারাই ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট রাখে।”
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “অন্তর্বর্তী সরকার হাসিনাকে খুনি বলতে ভয় পায়। যারা হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তাদেরও ছাড় দেওয়া হবে না।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে