প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:১৭ AM

সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে এক চিনিবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুরের শিকার হয়।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকালে ঝটিকা মিছিলের সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে শিবচরে অবরোধের চেষ্টা করা হয়। কিছু অপরাধী গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে এবং চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের টহল অব্যাহত আছে।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে।