বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানিতে বিল পরিশোধে নতুন নির্দেশনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও মূল্য স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের আমদানিকারকরা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বিল পরিশোধের সুযোগ পাবেন।

গতকাল বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিনের বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর আওতায় আমদানিকারকরা চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর সরবরাহকারী বা ক্রেতার ঋণ ব্যবস্থার অধীনে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিল পরিশোধ করতে পারবেন।

এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, যা আমদানিকারকদের জন্য পরিশোধ ব্যবস্থায় আরও নমনীয়তা আনবে।

বাংলাদেশ ব্যাংক নির্দেশনাটি দেশে কার্যরত সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।

এর আগে, ১১ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরসহ ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা জারি করেছিল।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  রমজান   আমদানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close