প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ১১:২৬ PM

নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জে ধানের শীষের পক্ষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চরপারবর্তী ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে একরামুল হক মিলন বলেন, “আমরা এখন প্রতিযোগিতার লড়াইয়ে নেমেছি, ধানের শীষ প্রতীক পেয়েছি, এখন আর প্রতিযোগিতা নয়, এখন আমরা সহযোগিতা চাই। ধানের শীষ যার, আমরা তার।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস