বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নারী ক্রিকেটারের মুখে সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম

সাবেক ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের পর মুখ খুলেছেন আরেক সাবেক জাতীয় ক্রিকেটার রেশমা আক্তার আদুরি। প্রয়াত নায়ক সালমান শাহর শ্বশুর ও নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এই নারী ক্রিকেটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমা বলেন, জাহানারা মুখ খোলার পর মনে হলো, আমারও বলা উচিত। জাতীয় দলে জায়গা পাওয়া একজন মেয়ের আজীবনের স্বপ্ন। অথচ সেই পর্যায়ে গিয়েও অনেককে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই ভয়েই অনেকে চুপ থাকে।

তিনি আরও বলেন, জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটারই জীবনের কোনো না কোনো সময় কুপ্রস্তাব পেয়েছেন। মনোয়ার আনিস খান দায়িত্ব ছাড়ার পর থেকে নারী বিভাগের প্রধান থেকে শুরু করে ইনচার্জ ৮০ ভাগ পুরুষই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। অভিযোগের তালিকায় আছেন বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরী ও খেলাঘরের রুহুল আমিন।

রেশমার দাবি, উনাদের কুপ্রস্তাবের শিকার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের অনেক ছোট ছোট মেয়ে। উনাদের নোংরামি নিয়ে অনেক অভিযোেগ আমার কাছে আসে। উনারা যে কত মেয়ের নিপীড়ক, বোর্ডের হর্তাকর্তারা একটু খবর নিলেই সেটা জানতে পারবেন।

আগে কেনো এ বিষয়ে কেউ মুখ খোলেনি প্রশ্নের জবাবে রেশমা বলেন, নারী ক্রিকেটে চলছে এক ভয়াল সংস্কৃতি। সামান্য প্রতিবাদ করলেই ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

উদাহরণ হিসেবে আদুরি কক্সবাজার ক্যাম্পের এক ঘটনা তুলে ধরেন, খাবারের মান নিয়ে প্রশ্ন করায় ক্রিকেটার লতা মন্ডলকে ২০ দিনের সাসপেন্ড করে তৎকালীন ম্যানেজার শফিকুল হক হীরা। রেশমার ভাষায় খাবারের মান নিয়ে বলায় এমন হলে যৌন হয়রানির মত বিষয় মুখ খুলবে কীভাবে। 


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  সালমান শাহর   শ্বশুর   চাঞ্চল্যকর   অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close