বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেসবুকে প্রধান উপদেষ্টাকে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়া বাঁশখালীর সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম
ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরান

ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সেই ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার জেলা সদরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত তিনি।

পুলিশ জানায়, ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে পলাতক ছিলেন ইমরান। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন।

অপরদিকে গত ৯ নভেম্বর বাঁশখালী উপজেলার পুকুরিয়ার প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ইমরান, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। পরে ওই ঝটিকা মিছিলে থাকা বাঁশখালী ছাত্রলীগের ডজনখানেক সদস্যসহ কক্সবাজারে অবস্থান নেন ইমরান। সেক্ষেত্রে বাঁশখালীর এক শিল্পপতি তাদের সহযোগিতা করেছেন বলে জানা যায়। 

এর আগে, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি মূলক ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির মালিকানাধীন স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন। তবে ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ইমরানকে চাকরিচ্যুত করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বুধবার ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে আটক করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে বিভিন্ন নাশকতা করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   বাঁশখালী   ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close