বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৬:০৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা কমলার (৪৮) মৃত্যু হয় বলে জানা গেছে। 

তবে স্থানীয়রা চাপা দেওয়া ট্রাকটি আটক করলেও দুর্ঘটনার পর অটোরিকশা চালক ও ট্রাকচালক পালিয়ে গিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর পর্যন্ত এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। আজও শিমরাইল থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে নিহত বৃদ্ধা, তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে পৌঁছালে হঠাৎ কাঁচপুর থেকে শিমরাইলের উদ্দেশ্যে আসা আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বৃদ্ধা তার অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। পরে ঢাকা মুখি একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, “এসব অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা মহাসড়কে চলাচল করে। দুর্ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ   ট্রাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close